পাকিস্তানে ধর্ষণের বিচারে ধর্ষণ! অবশেষে ধর্ষিতা তরুণীর আত্মহত্যা..!!


গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করল পাকিস্তানের এক গর্ভবতী মহিলা৷ জানা গিয়েছে, পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাব প্রদেশে গ্রাম পঞ্চায়েতের নির্দেশে ধর্ষণের শাস্তি পেয়েছিলেন ওই মহিলা৷ প্রতিশোধে ধর্ষিতা ওই মহিলা পরে আত্মহত্যা করতে, অগ্নিদগ্ধ হন৷
লাহোর হাসপাতালে মৃত্যুশয্যায় শুয়ে ওই মহিলা পুলিশকে জানান, শাস্তি এবং ধর্ষণের কথা, যার ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন৷ স্বামী বিদেশ থেকে ফেরার পর, তাঁর মুখোমুখি হতে না পারার আশঙ্কাতেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন৷
পুলিশসূত্রে জানা গিয়েছে, এই মহলিরা বাবা সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মেয়েকে ধর্ষণ করে, যার শাস্তিস্বরূপ গ্রাম পঞ্চায়েত নির্দেশ দেয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওই মেয়েটির বাবা, অভিযুক্তের মেয়েকে ধর্ষণ করবে৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে৷ অন্যদিকে এই মহিলার বাবা তাঁকে ঘিরে যে অভিযোগ তা সম্পূর্ণ অস্বীকার করেছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













