বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর গুলি, নিহত ৩৮

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার (কেপি) কুররাম জেলায় যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে চালানো বন্দুক হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ বন্দুক হামলার ঘটনা ঘটে। প্রদেশটির প্রধান সচিব নাদিম আসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আহমদ শামা পুলিশ স্টেশনের কর্মকর্তা কালিম শাহ সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, যাত্রীবাহী দুটি গাড়িবহরে হামলা হয়েছে। একটি পেশোয়ার থেকে পারাচিনার এবং অন্যটি পারাচিনার থেকে পেশোয়ারে যাত্রী নিয়ে যাচ্ছিল। ওই দুটিতে গাড়িতে গুলি চালায় বন্দুকধারীরা।

হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর কয়েকজনকে পেশোয়ারে স্থানান্তর করা হয়েছে।”

কেপির প্রধান সচিব নদিম আসলাম চৌধুরী রয়টার্সকে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

জেলাটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত এলাকা। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে কয়েক দশক ধরেই উত্তেজনা বিরাজ করছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “নিরীহ যাত্রীদের উপর হামলা কাপুরুষোচিত ও অমানবিক কাজ।”

দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান ও আহতদের দ্রুত চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন জারদারি। এদিকে, কেপি মুখ্যমন্ত্রী আলি আমিন হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ