পাকিস্তানে সার্ক সম্মেলন বয়কটে আফগানিস্তানের আহ্বান


ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন বয়কটের আহ্বান জানিয়েছেন।
প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করার বিষয়ে পাকিস্তানের ভূমিকার বিরোধিতা করে এ আহ্বান জানিয়েছেন আফগান রাষ্ট্রদূত শাইদা মোহাম্মদ আবদালি।
ভারত-শাসিত কাশ্মীরের উরিতে সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলার পর পাকিস্তানকে দক্ষিণ এশিয়ায় একঘরে করার ঘোষণা দিয়েছে ভারত। প্রথমেই আফগানিস্তানের সমর্থন পেল ভারত। এ পদক্ষেপ আরো জোরাল করতে চায় ভারত সরকার।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আবদালি বলেন, পাকিস্তানের ছড়িয়ে দেওয়া সন্ত্রাসবাদ বিষের মতো এবং প্রকারান্তে রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট। তাদের সহিংসতা বন্ধ করতে প্রতিবেশী দেশগুলোকে একত্র হতে হবে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক হয়ে সার্ক শীর্ষ সম্মেলন বয়কট করলে সন্ত্রাস নির্মূলে কার্যকরী কিছু হবে কি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে, অধিকাংশ দেশ আমাদের সঙ্গে আছে। আমার বিশ্বাস, আফগানিস্তান ও ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো সন্ত্রাস নির্মূলে একইভাবে ভাবছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













