শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানে হিন্দু বিবাহ বিল পাশ

অবশেষে সিলমোহর। হিন্দু বিবাহ আইন নিয়ে আরও এক ধাপ এগোল পাকিস্তান। সোমবার দেশের আইনসভায় পাশ হয়েছে হিন্দু বিবাহ বিল, ২০১৫। সংখ্যাগরিষ্ঠ এমপি-দের পাশাপাশি বিশেষ ভাবে আমন্ত্রিত ৫ হিন্দু সদস্যও বিলটিকে সমর্থন করেছেন বলে সূত্রের খবর।

হিন্দুদের বিয়ে নিয়ে পাকিস্তানে নির্দিষ্ট কোনও আইন না থাকায় মহিলাদের নানাবিধ সমস্যায় পড়তে হয় বলে দীর্ঘদিনের অভিযোগ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ভিসা তৈরি-সহ নানা সরকারি কাজেই বিয়ের প্রমাণপত্র লাগে।

হিন্দু বিবাহ আইন চালু হলে সে সব সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছেন একাংশ।

বিলের খসড়া মোতাবেক, বিয়ের জন্য পাকিস্তানে বসবাসকারী হিন্দু পাত্র বা পাত্রীর বয়স অন্তত ১৮ হতেই হবে। এ নিয়ে বিশেষ দু’টি সংশোধনী প্রস্তাবও জুড়ে দেওয়া হয়েছে নয়া খসড়ায়। সোমবার বিলটিতে সমর্থন জানিয়েছে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)। তবে বিরোধী কয়েকটি দলের এমপি-রা বিলটি নিয়ে বিরোধিতাও করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প