সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানে হিন্দু বিয়ে নিবন্ধনের অনুমতি সিন্ধু প্রদেশে

পাকিস্তানের সিন্ধু প্রদেশে হিন্দুদের বিয়ে সরকারিভাবে নিবন্ধন করানোর অধিকার দিয়ে এক আইন পাস করা হয়েছে। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে প্রায় ত্রিশ লক্ষ হিন্দুর বাস – যার অধিকাংশই থাকেন সিন্ধু প্রদেশে।

পাকিস্তানের আইনে এতদিন হিন্দুদের বিয়ে রেজিস্ট্রি করানোর কোন অনুমোদন ছিল না। বলা হচ্ছে, এ কারণে হিন্দু মহিলারা জোর করে ধর্মান্তর, অপহরণ, এবং ধর্ষণের মতো অপরাধের শিকার হতেন।

বিবিসির শাহজেব জিলানী জানাচ্ছেন, এসব অপরাধের সাথে জড়িতদের প্রায়ই ইসলামি মাদ্রাসার সাথে যুক্ত প্রভাবশালী লোকদের সুরক্ষা পেয়ে থাকে। প্রাদেশিক সরকার বলছে, নতুন এই আইনের কারণে এসব অপরাধ নিরুৎসাহিত হবে।

কিন্তু পাকিস্তানের হিন্দু কাউন্সিলের প্রধান ড. রমেশ কুমার ভাংকোয়ানি বিবিসিকে বলেন, আইনটিতে হিন্দু মেয়েদের জোরপূর্বক ধর্মান্তর ঠেকানোর যথেষ্ট সুরক্ষা নেই।

মানবাধিকার কর্মীরাও আইনটিকে ‘প্রগতিশীল’ বলে অভিহিত করেছেন। তবে পাকিস্তানের মানবাধিকার কমিশনের জোহরা ইউসুফ বলেছেন, কর্তৃপক্ষ কিভাবে এই আইন প্রয়োগ করে সেটাই আসল কথা।

বিবিসি জানাচ্ছে, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারও হিন্দু বিয়ে নিবন্ধনের অনুমোদন দিয়ে আইন করার কথা বিবেচনা করছে।সিন্ধু প্রদেশে পাস হওয়া আইনটিতে ১৮ বছরের বেশ বয়েসের হিন্দুরা তাদের বিয়ে নিবন্ধন করাতে পারবেন।

তবে এ আইনে একটি বিতর্কিত বিধান রয়েছে যাতে বলা হচ্ছে, স্বামী বা স্ত্রীর কেউ একজন ধর্মান্তরিত হলে সেই বিয়ে আইনগতভাবে বাতিল হয়ে যাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি