বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানে ১০ বছর জেল হতে পারে কোহলি-ভক্তের

আবেগের অতিশয্যে হুট করে একটা কাজ করে ফেলে এখন হয়তো আফসোসের অন্ত নেই পাকিস্তানের এক কোহলি-ভক্তের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয় ও প্রিয় খেলোয়াড় বিরাট কোহলিকে ৯০ রানের দারুণ ইনিংস খেলতে দেখে বাড়ির ছাদে ভারতের পতাকা তুলেছিলেন উমর দ্রাজ। এজন্য এখন ১০ বছরের জেলও হয়ে যেতে পারে পাকিস্তানের ২২ বছর বয়সী এক তরুণের।

১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকেই ভীষণ বৈরী সম্পর্ক এশিয়ার প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের। খেলার মাঠে তাদের চিরপ্রতিদ্বন্দ্বিতার কথাও সর্বজনবিদিত। সেই পাকিস্তানে ভারতের পতাকা তুলে ভয়াবহ ভুলই করেছেন উমর দ্রাজ। গত মঙ্গলবার ভারতের জয়ের পর পরই নিজের বাড়ির ছাদে ভারতের পতাকা তুলেছিলেন পাঞ্জাবের এই বাসিন্দা। খবরটা চাউর হওয়ার পর পরই তাঁকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানের পুলিশ। দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে দ্রাজের বিরুদ্ধে। এখন অভিযোগ সত্যি প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের জেল হতে পারে তাঁর।

গ্রেপ্তার হওয়ার পর দ্রাজ সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি বিরাট কোহলির বড়ই ভক্ত। আমি ভারতীয় দলকে সমর্থন করি কোহলির জন্য। বাড়ির ছাদে ভারতের পতাকা তুলে আমি কোহলির প্রতি আমার ভালোবাসার কথা জানাতে চেয়েছিলাম।’ দ্রাজের বাড়ি থেকে কোহলির অনেক ছবি-পোস্টারও জব্দ করেছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প