বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তান থেকে উড়ে আসা রহস্যময় বেলুনে হুমকি মোদীকে!

পায়রার পর এবার বেলুন! সীমান্তের ওপার থেকে উড়ে এল মোদীকে হুমকি দিয়ে লেখা বেশ কয়েকটি বেলুন। মনে করা হচ্ছে, বেশ কয়েকটি এই রংয়ের বেলুন পাকিস্তানের দিক থেকেই উড়ে এসেছে। বেলুনগুলিতে উর্দু ভাষাতে মোদীকে হুমকি দেওয়া হয়েছে। বেলুনগুলি পাঞ্জাবের পাঠানকোট এবং গুরুদাসপুরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে। তা হাতে আসতেই ওই এলাকাতে টেনশন আরও বেড়েছে নিরাপত্তা সংস্থাগুলির। বাড়ানো হয়েছে নিরাপত্তাও। এমনকি, বেলুনগুলি কোন উদ্দেশ্যে ছোঁড়া হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, পাকিস্তান না এপার থেকে এগুলি ছুড়ে আতঙ্ক তৈরির চেষ্টা হচ্ছে না তাও স্থানীয় পুলিশ-প্রশাসন খতিয়ে দেখছে।

জানা গিয়েছে, পাঠানকোটের একটি এলাকায় এগুলি উড়তে দেখেন এক গ্রামবাসী। এরপরেই সেগুলি উদ্ধার করে স্থানীয় দিননগর থানার হাতে তুলে দেন সেগুলি। পরে আরও বেশ কয়েকটি এহেন বেলুন উদ্ধার হয়। দেখা যায় বেলুনগুলিতে মোদীকে হুমকি দিয়ে উর্দুভাষাতে বলা হয়েছে, “Modiji, Ayub ki talwarein abhi hamare paas hain, Islam zindabad”। এরপরেই ওই অঞ্চলে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভারতের প্রত্যাঘাতের পর হামলা করতে পারে পাকিস্তান! এই আশঙ্কাতে সীমান্তের গ্রামগুলিকে ইতিমধ্যে ফাঁকা করে দেওয়া হয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তাও। সেখানে দাঁড়িয়ে এই রহস্যময় বেলুন ঘিরে নতুন করে আশঙ্কা বেড়েছে সীমান্তে। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে এভাবেই একটি পায়রাকে ঘিরে বেশ রহস্য দানা বেঁধে ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প