পাক সীমান্তে শুরু এনকাউন্টার


আড়াই মাস পরেও শান্তি ফিরল না ভূস্বর্গে। শুক্রবার ৭৭দিনে পড়ল জম্মু-কাশ্মীরের কারফিউ। এদিনই সকালে সন্দেহজনক একাধিক ব্যক্তির গতিবিধি দেখে বুলেটে জবাব দিতে শুরু করে বর্ডার সিকিউরিটি ফোরসের জওয়ানরা। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
শুক্রবার সকালের দিকে জম্মু-কাশ্মীরের কেরন সেক্টরের কাছে বেশ কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা যায় বলে খবর। তারপর থেকেই গুলি ছুড়তে শুরু করে জওয়ানরা। জানা গিয়েছে, অনুপ্রবেশের চেষ্টা করছিল বেশ সন্দেহভাজনেরা। এখনও কাউকে আটক করা না গেলেও সেই সন্দেহভাজনদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে বিএসএফ।
অন্যদিকে ওই রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক পাকিস্তান নাগরিককে গ্রেফতার করেছে বিএসএফ। জম্মুর আখনুর সেক্টরের কাছে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













