পানিতে ফটোশুট, হাঙরের কামড়ে আহত মডেল


পানির নিচে ফটোশুট করতে হাঙরের কামড়ে আহত হয়েছেন এক মডেল। মার্কিন ওই মডেলের নাম মলি কাভালি। ফ্লোরিডায় সমুদ্রের পানিতে নেমে ফটোশুট করতে গিয়েই এ ঘটনা ঘটে।
হাফিংটন পোস্টের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সমুদ্রে একটি খাঁচার মধ্যে ঢুকে পানিতে নামেন ৩৫ বছর বয়সী মলি কাভালি। উদ্দেশ্য ছিল, পানির নিচে খাঁচার মধ্যে তিনি ভাসবেন আর তাঁর চারপাশে ঘুরে বেড়াবে অসংখ্য হাঙর। এ দৃশ্য ফটোশুট করতে চাইছিলেন। কিন্তু বিধিবাম। ভাসমান খাঁচার মধ্যে নামার কিছুক্ষণ পরেই তিনি লক্ষ করেন চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। প্রথম তিনি বুঝতে পারেননি আসলে কী ঘটতে যাচ্ছে। দ্রুত ওপরে উঠে আসেন মডেল কাভালি। ওপরে এসেই পায়ের দিকে চোখ পড়তেই আঁতকে ওঠেন তিনি। দেখেন, বাঁ পায়ের গোড়ালি রক্তে ভেসে যাচ্ছে। কারণ, পানির নিচে নামার পরই ফটোশুটের সময় হাঙরের দাঁতে কেটে যায় পায়ের গোড়ালি।
পানির নিচে ক্যামেরায় ধরা পড়ে পুরো দৃশ্য। দৃশ্য ভাইরালও হয়েছে। তবে ওই মডেলে পায়ে সেলাই পড়েছে বেশ কয়েকটি। এখন তিন সুস্থ আছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













