পানির অভাবে মরতে যাচ্ছে ৬০ কোটি শিশু!


বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন। এখন তো বলা হচ্ছে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। কিন্তু আপনি কি জানেন? বিশ্বের ৬০ কোটি শিশু শুধুমাত্র পানি সঙ্কটের কারণেই মৃত্যুর মুখে পড়তে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এমনই ভয়াবহ তথ্য তুলে ধরেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ‘আন্তর্জাতিক শিশু তহবিল-ইউনিসেফ’।
তাদের দেয়া রিপোর্ট মোতাবেক এ সময়ে গরীব এবং পিছিয়ে পড়া শিশুদের উপরই সবচেয়ে খারাপ প্রভাব পারবে। ইথিওপিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেনে এর প্রভাব বেশি পরবে বলে সমীক্ষায় বলা হয়েছে।
চলতি বছরে শুধুমাত্র ইথিওপিয়াতেই পরিশ্রুত পানীয় পাবেনা ৯০ লাখ মানুষ। অপুষ্টির কারণে মৃত্যুর ঝুঁকি রয়েছে দক্ষিণ সুদান, নাইজেরিয়া, ইয়েমেন, সোমালিয়ার ১৪ লাখ শিশু।
রিপোর্ট বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়নের কারণে ২০৪০ সালের মধ্যে বিশ্বের প্রতি ৪ জন শিশুর মধ্যে একজনকে এমন জায়গায় জীবনধারণ করতে হবে যেখানে পানির যোগান থাকবে না।
ইউনিসেফ বিশ্ব পানি দিবসে তাদের নতুন সমীক্ষার এ রিপোর্ট প্রকাশ করে বলেছেন, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আগামী দু’দশকের মধ্যে পানি সঙ্কটের কারণে মৃত্যুর মুখে পড়তে হবে প্রায় ৬০ কোটি শিশুকে।
জাতিসংঘ জানিয়েছে, পৃথিবীর ৩৬টি দেশে ভূগর্ভস্থ পানির স্তর অনেকটা নেমে গেছে। উষ্ণ তাপমাত্রা, সমুদ্রের পানি স্তর বৃদ্ধি, বন্যার আধিক্য, খরা, হিমশৈল গলে যাওয়া ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













