পার্সেলের বদলে বোমা উপহারের !
ডাকযোগে উপহার আকারে পাঠানো বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন একজন। তবে যার উদ্দেশ্যে বোমটি পাঠানো হয়েছিল তিনি তখন বাড়ি ছিলেন না।
হতাহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।ভারতের বিহার রাজ্যের গয়া জেলায় মঙ্গলবার এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বোমাটি পার্সেল আকারে ডাকযোগে পাঠানো হয় গয়া জেলা জনতা দলের (জেডি-ইউ) প্রধান নেতার বাড়িতে। যখন পার্সেলটি পৌঁছায় তখন তিনি বাড়িতে ছিলেন না। কিন্তু যে লোক সেটি গ্রহণ করেন, তিনিই বিস্ফোরণে নিহত হয়েছেন।
গয়া পুলিশ জানিয়েছে, পার্সেলটি জেডি-ইউ নেতার বাড়িতে পৌঁছানোর পর বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনো উদঘাটন করতে পারেনি গয়া পুলিশ। জড়িতদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













