মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পার পেতে চাইলে বিএনপি ছাড়ুন : মোফাজ্জল হোসেন মায়া

পার পেতে চাইলে বিএনপি নেতাদের সমশের মবিন চৌধুরীর পথ ধরার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিএনপির নেতাদের উদ্দেশে মায়া বলেন, “কেটে পড়ুন, নতুবা পার পাবেন না।”

শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। আগামী ২ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের প্রস্তুতি হিসেবে ওই সভা হয়।

মোফাজ্জল হোসেন বলেন, “বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে। এ কথা তিনি আগেও বলেছেন। এখন পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।”মায়া বলেন, সমশের মবিন চৌধুরী বিএনপিকে চিরতরে তালাক দিয়েছেন। যে দলের কাজ মানুষ হত্যা করা,সেখানে বিবেকবান লোক থাকতে পারে না। জনতা এই হত্যার প্রতিশোধ নেওয়ার আগে অন্যদেরও কেটে পড়ার পরামর্শ দেন তিনি।সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপির এখন বিপর্যয়ের সময়।এই সময় শুভবুদ্ধির কেউ দলে থাকতে পারে না।

কামরুল বলেন,“জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হবে। সে সম্ভাবনা বিএনপির নেতারাই দেখছেন। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের রক্ষা পাওয়ার সুযোগ নেই। এই বিপর্যয়ের সময় শুভবুদ্ধির কেউ বিএনপিতে থাকতে পারে না। এ জন্যই সমশের মবিন চৌধুরী কেটে পড়েছেন।

সভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী