বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পালানোর প্রস্তাব পেয়েছিলেন সিরিয়ার প্রেসিডেন্টের স্ত্রী

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আসাদ বলেছেন, স্বামীর বিরোধীদের কাছ থেকে তিনি পালানোর প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশ ছাড়েননি।

রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত চ্যানেল ‘রাশিয়া ২৪’-কে ইংরেজিতে দেওয়া এক সাক্ষাৎকারে আসমা আসাদ এ কথা বলেন। তবে কে তাঁকে সিরিয়া থেকে পালানোর প্রস্তাব দিয়েছিলেন, সে বিষয়ে কিছু বলেননি আসমা।

বাশারের স্ত্রী বলেন, যেসব লোক তাঁকে সিরিয়া ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন, তাঁরা সিরীয় ছিলেন না। তাঁদের প্রস্তাব ছিল ‘বেকুব’মার্কা।

মঙ্গলবার প্রচারিত ওই সাক্ষাৎকারে যুক্তরাজ্যের লন্ডনে জন্ম নেওয়া ব্যাংকার আসমা বলেন, ‘শুরু (যুদ্ধের) থেকেই আমি এখানে (সিরিয়া) আছি এবং আমি কখনো অন্য কোথাও যাওয়ার কথা ভাবিনি।’

তিন সন্তানের মা ৪১ বছর বয়সী আসমা আসাদ আরো বলেন, ‘হ্যাঁ আমাকে সিরিয়া ছেড়ে যাওয়া অথবা সিরিয়া থেকে পালানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। আমার সন্তানের সুরক্ষা ও আর্থিক নিরাপত্তার বিষয়টিও প্রস্তাবে ছিল। ওই লোকজন কী চেয়েছিল, তা বুঝতে জ্ঞানী হওয়ার দরকার নেই। এটা প্রেসিডেন্টের প্রতি লোকজনের অনাস্থা স্থাপনের একটি চেষ্টা ছিল মাত্র।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প