পাহাড়িদের ঘরে আগুনে জড়িতদের ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙামাটির লংগদুতে পাহাড়িদের ঘড়বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। কাউকে ছাড় দেয়া হবে না
আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।
নূরুল ইসলাম নয়ন নামে যুবলীগের এক কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার সকালে লংগদু উপজেলা সদরের চারটি গ্রামের অন্তত ২০০ ঘরবাড়িতে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত পাহাড়িরা এ ঘটনার জন্য বাঙালিদের দায়ী করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন উপজেলা সদর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারাও জারি করে।
আসাদুজ্জামান খান বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে আইন-শৃংখলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













