পিছিয়ে গেল জিৎয়ের ঢাকা সফর
কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত চলচ্চিত্র ‘বাদশা’ ছবিটির কাজ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। যৌথ প্রযোজনার এই ছবি পরিচালনা করছেন কলকাতার পরিচালক বাবা যাদব। আগামী ১০ তারিখ ঢাকায় জিতের ঢাকা আসার কথা থাকলেও কিছুদিন পিছিয়েছে বলে জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
জাজ মাল্টিমিডিয়ার মিডিয়া ম্যানেজার মুন্তাহিদুল লিটন বলেন, ‘আমরা আগামী কাল থেকে ছবির শুটিং শুরু করব। এরই মধ্যে আমাদের সব প্রস্তুতি শেষ। ছবির মূল নায়ক কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ কয়েকদিন পরে আসবেন। উনি ছাড়া যে সিক্যুয়েন্স আছে সেগুলোর শুটিং করা হবে আগে। তবে জিৎ কবে আসছেন এই বিষয়টা নিশ্চিত করে আমি কিছু বলতে পারছি না।’
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন ‘জিতের পার্সোনাল সমস্যার কারণে ঢাকায় আসা মাত্র তিন দিন পিছিয়েছে। ১০ তারিখ তাঁর ঢাকায় আসার কথা ছিল, কিন্তু এখন তিনি ১৩ তারিখ আসছেন। তবে আমাদের এজন্য কোনো সমস্যা হবে না। বাকি কাজ ঠিক মতোই এগোচ্ছে।’
আগামীকাল গাজীপুর শুটিং শুরু হলেও পুবাইল, ঢাকার কিছু সিনেমা হল, কারওয়ানবাজার বস্তি এবং লালবাগ কেল্লায় টানা শুটিং হবে ১৫ দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













