শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পিছু হটবেন না ‘বঙ্গবন্ধু কন্যা’ শেখ হাসিনা

বাংলাদেশের স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার আদর্শ ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ তার নেতৃত্বে অর্থনৈতিক, যোগাযোগ, শিক্ষাসহ সব ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে।

বঙ্গবন্ধু কন্যা টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার কারণেই হয়তো বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত পারিশ্রম করে যাচ্ছেন। জনগণের কল্যানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

অন্যদিকে একটি গোষ্ঠি বাংলাদেশকে পিছিয়ে দেয়ার লক্ষ্যে উঠে পরে লেগেছে। বাংলাদেশের ইতিহাসে যে ধরনের ঘটনা পূর্বে কখনও ঘটেনি। সেই ধরনের ঘটনাও এখন ঘটছে। কিছুদিন আগে রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় ২০ বিদেশি নাগরিক নিহত হয়েছে। এছাড়াও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় পুলিশ সদস্য নিহত হয়েছে।

সম্প্রতি ঘটে যাওয়া এসব ঘটনা কঠোর হস্তে দমন করছেন শেখ হাসিনা সরকার। ইতোমধ্যে রাজধানীর কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় সফল অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে গুলশান হামলার সঙ্গে জড়িত হাসনাত করিম ও তাহমিদকে আটক করে রিমাণ্ডে নেয়া হয়েছে।

কিছুদিন পূর্বে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এবং বর্তমানে যা ঘটছে তা অত্যন্ত দক্ষতার সঙ্গে তা দমন করছে বর্তমান সরকার। সকল ধরনের ষড়যন্ত্রকে পেছনে ফেলে দেশ ও দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু কন্যার একটাই স্বপ্ন যতদিন বাঁচবেন দেশ ও জনগণের সেবা করে যাবেন। এর জন্য নিজের জীবন দিতে হলেও কুন্ঠাবোধ করবেন না তিনি। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং সকল ষড়যন্ত্র দমন করে এগিয়ে যাবেন শেখ হাসিনা। কোন অবস্থাতেই পিছু হটবেন না তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ