পুতিনকে এরদোয়ানের হুঁশিয়ারি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন ‘আগুন নিয়ে খেলবেন না।’
রাশিয়াকে উদ্দেশ্যে করে এরদোয়ান বলেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস)বিরুদ্ধে হামলার অজুহাত তুলে সিরিয়াতে বাশার আল আসাদ বিরোধীদের উপর আক্রমণ চালানো আগুন নিয়ে খেলার সামিল।
তুরস্কের গুলিতে রুশ যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর দুদেশের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে। উভয়পক্ষ পরস্পরকে হুমকি দিচ্ছে।
এরদোয়ান বলেন, “যেদিন ঘটনা ঘটেছিল, সেদিন আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে এখনো সেটির জবাব দেননি।”
ফ্রান্সে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে চলমান সংকট নিয়ে পুতিনের মুখোমুখি হতে চান এরদোয়ান। তবে পুতিনের এক ঘনিষ্ঠ সহযোগী বলেন, এরদোয়ানের সঙ্গে বৈঠক করার আগে তুরস্ককে ক্ষমা চাইতে হবে।
তুরস্ক কোন ক্ষমা চাইবে না বলে জানিয়েছেন এরদোয়ান। তিনি এও বলেন, বিমানটি যে রাশিয়ার ছিল সেটি যদি তুরস্ক জানতো তাহলে সেটিকে হয়তে ভিন্নভাবে সতর্ক বার্তা দেয়া হতো।
রাশিয়া বলছে, এই বিমানটি কোন দেশের সেটি চিহ্নিত করতে না পারার কোন কারণ নেই।
এরদোয়ানের দাবি, রুশ যুদ্ধ বিমান ১৭ সেকেন্ডের জন্য তুরস্কের আকাশ সীমা লঙ্ঘন করেছিল । এই বিষয়টি নিয়ে রাশিয়া মিথ্যা বলছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, তুরস্কের নেতৃত্ব ‘গ্রহণযোগ্য সীমা অতিক্রম করেছে।’
এই ঘটনার আগে তুরস্কের সঙ্গে রাশিয়ার ভিসা মুক্ত যে যাতায়াত ব্যবস্থা চালু ছিল সেটি স্থগিত করেছে মস্কো। তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপেরও প্রস্তুতিও নিচ্ছে রাশিয়া। এই দুটি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। রাশিয়া হচ্ছে তুরস্কের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এছাড়া তুরস্কের পর্যটন শিল্পে রাশিয়ার বড় প্রভাব রয়েছে। গত বছর ৩০ লাখের বেশি রাশিয়ার নাগরিক পর্যটনের জন্য তুরস্ক ভ্রমণ করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













