পুতিনের বিমানকে তাড়া করল ৩ সুইস যুদ্ধবিমান


সুইজারল্যান্ডের আকাশে উড়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমানকে তাড়া করল ওইদেশের তিন যুদ্ধবিমান। রুশ সাংবাদিকদের নিয়ে পেরুতে শুরু হওয়া এপেক শীর্ষ সম্মেলনে যাওয়ার পথে শুক্রবার এ ঘটনা ঘটেছে। যদিও এসময় বিমানটিতে পুতিন ছিলেন না।
রুশ পায়োনিয়ার ম্যাগাজিনের প্রধান সম্পাদক আন্দ্রে কোলেনশেনকোভ বলেন, রুশ বিমানকে তিন দিক থেকে ঘেরাও করে ফেলে সুইস যুদ্ধবিমান। তিনি জানান, খুব কাছ দিয়ে উড়ছিল বিমানগুলো এবং পাইলটদের চেহারা পর্যন্ত দেখা যাচ্ছিল। এত কাছাকাছি দিয়ে ওড়ার জন্য যুদ্ধ বিমানগুলোকে হুমকি হিসেবে মনে হচ্ছিল বলেও উল্লেখ করে তিনি এ ঘটনার কঠোর নিন্দা জানান।
কলকাতা টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বিমানের জানালা দিয়ে সুইজারল্যান্ডের যুদ্ধবিমানের ধাওয়া করা সেই সময়কার ঘটনার ভিডিও করা হয়েছে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সারা বিশ্বে। সুইজারল্যান্ডের আকাশসীমা দিয়ে ওড়ার সময়ে দেশটির বিমানবাহিনীর তিনটি যুদ্ধবিমান রুশ বিমানের খুব কাছ দিয়ে উড়ে যায়। এতে, রুশ বিমানকে অবতরণে বাধ্য করা হবে বলে প্রথমে ধারণা করা হয়েছিল। কিন্তু সুইস সীমান্তের কাছে পৌঁছনোর পর যুদ্ধ বিমানগুলো ফিরে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













