পুরান ঢাকায় কোনো কেমিকেল কারখানা থাকবে না : সাঈদ খোকন


পুরান ঢাকায় নতুন করে আর কোনো কেমিকেল কারখানা ও গুদাম নির্মাণের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় তিনি মালিকদের সব কারখানা ও গুদাম সরিয়ে নেওয়ার নির্দেশও দেন।
আজ রোববার দুপুরে লালবাগের শহীদনগর এলাকায় দাহ্য রাসায়নিক কারখানা ও গুদামে অভিযানের সময় মেয়র এই নির্দেশ দেন।
এ সময় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ইউনিক্যাম পলিমার ল্যাব নামের একটি কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘জননিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে এ রকম কোনো কেমিকেল কারখানা আমরা এখানে থাকতে দেব না। এখান থেকে সরিয়ে দেওয়া হবে। পুরান ঢাকায় নতুন করে আর কোনো কেমিকেল কারখানার জন্য ছাড়পত্র দেওয়া হবে না।’
মেয়র আরো বলেন, অনেক আগেই এসব কারখানার মালিকদের ১ মার্চের মধ্যে কারখানা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। পুরান ঢাকার কেমিকেল কারখানাগুলো উচ্ছেদ করতে সিটি করপোরেশন এখন থেকে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করবে বলেও জানান সাঈদ খোকন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













