‘পুরান ঢাকায় হবে মহিলা মেডিক্যাল কলেজ’


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, নারীদের আরো শিক্ষিত করতে ভবিষ্যতে রাজধানীর পুরান ঢাকায় একটি মহিলা মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে।
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত ঢাকা মহানগর মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘আমার প্রয়াত বাবা মেয়র মোহাম্মদ হানিফ পুরান ঢাকায় নারী শিক্ষা প্রসারে এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আগে পুরান ঢাকার নারীরা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে ছিল। কিন্তু এখন অনেক উন্নতি হয়েছে। তাই ভবিষ্যতে আমি এই কলেজকে মহিলা মেডিক্যাল কলেজে রূপান্তর করব।
নবীনবরণ অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজি মো. সেলিম, ওয়ার্ড কমিশনার সারোওয়ার হোসেন আলো, আবু আহমেদসহ আরো অনেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













