পুরুষদের জন্য দারুণ খবর, বাবা হলেই ৩০ দিনের ছুটি পাবেন সরকারি কর্মীরা


পুরুষরাও এবার সন্তানের জন্মের জন্য ছুটি পাবেন। এত দিন রাজ্যে কোনও পিতৃত্বকালীন ছুটির কোনও ব্যবস্থা ছিল না। এবার তা চালু হল। একেবারে ৩০ দিনের ছুটি।
পুরুষদের জন্য দারুণ খবর। রাজ্য সরকার এবার ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করছে। আজ মুখ্যমন্ত্রী নবান্নে এমনই ঘোষণা করলেন।
সামনেই বিধানসভা ভোট। আর তার আগে সরকারি কর্মচারীদের জন্য কল্পতরুর রূপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে মহার্ঘ্য ভাতা বকেয়া বাড়তে থাকলেও, নতুন বেতন কমিশন চালু না হলেও বিভিন্ন অস্থায়ী কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
তবে সব থেকে বড় খবর, পুরুষরাও এবার সন্তানের জন্মের জন্য ছুটি পাবেন। এত দিন রাজ্যে কোনও পিতৃত্বকালীন ছুটির কোনও ব্যবস্থা ছিল না। এবার তা চালু হল। একেবারে ৩০ দিনের ছুটি।
এছাড়াও সিভিক পুলিশের স্বাস্থ্য বিমা, অস্থায়ী কর্মীদের স্থায়ী না করা হলেও তারা এবার থেকে ৬০ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। বেতনও বাড়ানো হল। স্বাস্থ্য বিমা পাবেন আশা কর্মীরাও। এতদিন অস্থায়ী কর্মীদের বেতন বাড়ত ৫ বছর পর পর। এবার ৩ বছর অন্তর বাড়বে বেতন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













