পুরুষাঙ্গে প্রেসিডেন্টের ছবি: কবিতা লিখে কারাগারে বার্মার কবি


বার্মার এক কবি তাঁর পুরুষাঙ্গে সাবেক প্রেসিডেন্টের ছবির উল্কি একেঁছেন, এক কবিতায় এমন ইঙ্গিত দেয়ার পর তাঁকে ছয় মাসের সাজা দেয়া হয়েছে।
কবি মং সাউঙ্খা তাঁর লেখা এই কবিতা ফেসবুকে পোস্ট করেছিলেন। এরপর ‘পুরুষাঙ্গ কবি’ বলে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।
২১ বছর বয়সী এই কবির বিরুদ্ধে এরপর অনলাইনে অবমাননার অভিযোগ আনা হয়।
তাকে এখন এই অভিযোগে ছয় মাস কারাবন্দী থাকতে হবে।
কবি মং সাউঙ্খা যদিও তাঁর কবিতায় নিজের পুরুষাঙ্গে সাবেক প্রেসিডেন্ট থেইন সেইনের ছবি উল্কি দিয়ে একেঁছেন বলে বর্ণনা করেছেন, বাস্তবে এমন কিছু ঘটেনি বলে দাবি করছেন তাঁর ঘনিষ্ঠরা।
কবি মং সাউঙ্খা অবিবাহিত। তবে তাঁর বান্ধবী জানান, পুরুষাঙ্গে উল্কি আঁকার বিষয়টি আসলে কবির কল্পনা।
মিয়ানমারের সরকার সোশ্যাল মিডিয়ায় তাদের সমালোচনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এরকম সমালোচনামূলক মন্তব্যের জন্য অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে। জুতার ওপর সেনা প্রধানের ছবি শেয়ার করা কিংবা সেনাবাহিনীর নতুন ইউনিফর্ম নিয়ে রসিকতা করার কারণেও অনেককে জেলে যেতে হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













