‘পুরো দুনিয়া জানে কাপুর পরিবারের টাকার অভাব নেই’


কয়েক দিন আগে অভিনেত্রী কারিশমা কাপুরকে ‘অর্থলোভী’ আখ্যা দেন তার সাবেক স্বামী সঞ্জয় কাপুর। বিচ্ছেদের জন্য আদালতে দায়ের করা তবে নথিতে তিনি অভিযোগ করেন, টাকা অর্থের লোভে বিয়ে করেন কারিশমা। আর এতেই ভীষণ চটেছেন কারিশমার বাবা রানধির কাপুর। রাজ কাপুর তনয় বলেন, “পুরো দুনিয়া জানে কাপুর পরিবারের কথা, সৃষ্টিকর্তা আমাদের বিত্ত-বৈভব এবং প্রতিভা সবই দিয়েছেন।আমরা একে অপরকে সারাজীবন সাহায্য করতে পারবো। আমরা প্রতিভাবান। তাই কারো টাকার পেছনে আমাদের ছুটতে হবে না, বিশেষ করে সঞ্জয় কাপুরের।”
২০০৩ সালে কারিশমার সঙ্গে বিয়ে হয় দিল্লির ব্যবসায়ী সঞ্জয়ের। বছর খানেক ধরে আলাদা থাকছেন এই দম্পতি। এখনও চূড়ান্ত হয়নি তাদের বিচ্ছেদ। এক সঙ্গে এই দুই দম্পতির এক মেয়ে ও এক ছেলে রয়েছে। লোলোর বাবা রানধির আরও বলেন, “সম্ভবত সঞ্জয় তার প্রেমিকাদের পটানোর জন্য এসব কথা বলছেন। নিজেকে ধনী বলে জাহির করার চেষ্টা করছেন সঞ্জয়।”
রানধির আরো বলেন, “আমি একজন সাধারণ ভারতীয় বাবা এবং আমি আমার সন্তানদের অনেক ভালবাসি। নিজের নাতি-নাতনিদের ব্যাপারে আমি আরো রক্ষণশীল। তাদের ভালোমন্দের ব্যাপারে আমার দৃষ্টি খুবই সজাগ। আমি শুধু আশা করছি বিষয়টি আরো খারাপের দিকে যাবে না আর আমার নাতি-নাতনিদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে না।”
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













