পুলিশকে ধন্যবাদ জানালেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি


চুরি যাওয়া ব্যাগ ফেরত পাওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি।
এছাড়াও ডিপ্লোমেটিক পুলিশ, বাংলাদেশ সরকার, কাউন্টার ফটো এবং তাদের সকল বন্ধুদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানান তিনি।
বাংলাদেশে নেদারল্যান্ডসের দূতাবাসের ফেসবুক পেজে সবার প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি লিখেন।
গত সোমবার সন্ধ্যায় ‘কাউন্টার ফটো’ নামের একটি আলোকচিত্র সংগঠন আয়োজিত প্রদর্শনী ‘ফ্রিডম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েলিনারি। সেখানেই তার হাতব্যাগটি চুরি হয়। এর দুইদিন পর আজ চুরি হওয়া ব্যাগটি সব জিনিসপত্রসহ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













