‘পুলিশের ভুঁড়ি কেন?’ প্রশ্ন আদালতের


‘পুলিশের ভুঁড়ি কেন? পুলিশের ভুঁড়ি থাকা মোটেই ভালো নয়।’ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশকর্মীদের ভুঁড়ি নিয়ে এভাবেই অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্ট।
আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিশীথা মাত্রে এ নিয়ে মন্তব্য করেন।
নিশীথা মাত্রে বলেন, ‘পুলিশকর্মীদের ভুঁড়ি বেড়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা মোটেই হালকাভাবে নেওয়া উচিত নয়। পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষা করতে হয়। তাই তাদের সব সময়ই শারীরিক সক্ষমতা প্রয়োজন। সে ক্ষেত্রে শরীরে ভুঁড়ি বেড়ে গেলে তা যথেষ্ট অসুবিধার কারণ। পুলিশকর্মীদের বছরে মাত্র একবার শারীরিক সক্ষমতার পরীক্ষা দিলে লাভ হবে না।’
আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে এ ব্যাপারে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।
সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশকর্মীদের অতিরিক্ত ভুঁড়ি ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক কমল দে নামে এক ব্যক্তি। সেই মামলার পরিপ্রেক্ষিতেই শুক্রবার এই মন্তব্য করেন কলকাতা হাইকোর্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













