পুলিশের লাঠিচার্জ, ছাত্রজোটের ১০ নেতা-কর্মী আটক


সোহাগী জাহান তনু হত্যাসহ দেশব্যাপী ঘটতে থাকা অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ শাস্তির দাবিতে ডাকা হরতালে সমর্থক ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ ও আটকের খবর পাওয়া গেছে। প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাকে আজ সোমবার সকাল থেকে দেশব্যাপী আধাবেলা হরতাল চলছে।
হরতালের সমর্থনে সকাল সাড়ে ৬টায় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে ছাত্রজোটের নেতা-কর্মীরা।এতে রাস্তার দুই পাশে শত শত বাস, ট্রাক, মিনিবাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল আটকা পড়ে। পরে পুলিশ আন্দোলনকারীদের লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় প্রচার সম্পাদক উজ্জ্বলসহ কয়েকজন আহত হন।
ছাত্রজোটের ১০ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন ছাত্রফ্রন্টের জাবি শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম। এ ব্যাপারে আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) মহসিন কাদের বলেছেন, রাস্তা পরিষ্কার করে দিয়েছি। এখন গাড়ি চলছে। গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, আমি এখনো কিছু বলতে পারছি না।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













