পুলিশের সামনেই দুই আত্মঘাতীর মৃত্যু


তুরস্কের রাজধানী আঙ্কারায় পুলিশের অভিযান চলাকালে দুই আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। পুলিশ কর্মকর্তারা ওই দুই সন্দেহভাজনকে আত্মসমর্পন করতে বললে তারা এ বিস্ফোরণ ঘটায়।
শনিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, তারা গাড়িতে বোমা পেতে রাখার প্রস্তুতি নিচ্ছিল। এতে আরো বলা হয়, এই ঘটনায় আত্মঘাতী হামলাকারী দু’জন নিহত হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকালে আঙ্করার গভর্ণর এরকান তোপাকা সাংবাদিকদের বলেন, নিহত ব্যক্তিদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)’র সম্পৃক্ততা রয়েছে বলে মনে হচ্ছে।
গত বছর পিকেকের সঙ্গে তুরস্ক সরকারের দুই বছরের অস্ত্রবিরতি ভেঙ্গে যাওয়ার পর থেকে ওই অঞ্চলে পুনরায় সহিংসতা শুরু হয়।
গভর্নর আরো বলেন, দিয়ারবাকির থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালায়।
দিয়ারবাকির তুরস্কের দক্ষিণপূর্বে অবস্থিত একটি প্রদেশ। সেখানকার অধিকাংশ বাসিন্দাই কুর্দি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













