মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশের হাতে তনু হত্যাকারীর নাম!

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নিহত ছাত্রী সোহাগী জাহান তনুকে কে বা কারা হত্যা করেছে সে সম্পর্কে কলেজে উড়ো চিঠি এসেছে। এ নিয়ে গতকাল দিনভর কলেজের শিক্ষার্থীদের মধ্যে নানামুখী আলোচনা শোনা গেছে। কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী তৈয়ুবুর রহমান সোহেল বলেন, ‘শুনেছি কলেজে তনুর নামে কেউ চিঠি পাঠিয়েছে। তবে চিঠিতে কী লেখা আছে তা জানি না।’

ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুর রশিদ বলেন, ‘কয়েক দিন আগে প্রেরকের ঠিকানাবিহীন একটি চিঠি আমার অফিসে এসেছে। সেখানে আমার ঠিকানায় শুধু “অধ্যক্ষ, ভিক্টোরিয়া কলেজ” লেখা আছে। চিঠিতে কে খুনের সঙ্গে জড়িত ইত্যাদি উল্লেখ করা হয়েছে, যা বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। তবে এ চিঠি ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা বলে আমার মনে হয়েছে।

চিঠিটি আমি পুলিশ অফিসে পাঠিয়ে দিয়েছি।’ উল্লেখ্য, ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের বাসার কাছ থেকে তনুর লাশ উদ্ধার করেন তার পিতা ইয়ার হোসেন। পরদিন দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের প্রথম ময়নাতদন্ত হয়। তাতে তনুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে তেমন আলামত পাওয়া যায়নি এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণও পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। দ্বিতীয় ময়নাতদন্তের জন্য ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তোলা হয়। ঘটনার ৩২ দিনেও পুলিশ হত্যাকারী শনাক্ত করতে পারেনি।
খবর- বাংলাদেশ প্রতিদিন

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ