পুলিশে যুক্ত হচ্ছে এয়ার ইউনিট


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, জঙ্গি দমনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এবং সক্ষমতা বাড়াতে এবার পুলিশ বিভাগে যুক্ত হচ্ছে এয়ার ইউনিট। ইতিমধ্যে এ ইউনিট গঠনের এবং হেলিকপ্টার কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মিডিয়া সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ তথ্য জানান। ভারত-বাংলাদেশ সম্পর্ক বিষয়ে সংলাপের আয়োজন করে সংগঠনটি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের এয়ার ইউনিটের জন্য আমরা হেলিকপ্টার কিনতে যাচ্ছি। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কেনা হবে এই হেলিকপ্টার। তবে কয়টি কেনা যাবে তা নির্ভর করছে অনুমোদনের ওপর।
র্যাব তো বিমান বাহিনীর সহযোগিতায় এয়ার ইউনিট পরিচালনা করছে, পুলিশের এই এয়ার ইউনিট কীভাবে পরিচালিত হবে? এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের লোকজনকে প্রশিক্ষণ দিয়ে সক্ষম করে তোলা হবে। প্রথমে বিমান বাহিনী কিংবা বেসরকারি সংস্থা থেকে পাইলট নিয়ে এসে ইউনিট শুরু করা হবে। তারপর আস্তে আস্তে আমরা নিজেদের লোক দিয়েই স্বয়ংসম্পূর্ণ ইউনিট গঠন করব।’
বিএসআরএফ সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল সরকার। বিএসআরএফ সেক্রেটারি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













