পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণের সার্বিক নিরাপত্তাসহ স্বাভাবিক আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বুধবার সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমানের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, নিরাপত্তার ঝুঁকি পর্যালোচনা করে জনসাধারণের নিরাপত্তা ও জন-শৃংখলা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের মাধ্যমে দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ জনসাধারণের সম্পদ ও জীবনের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান, শান্তিপূর্র্ণ ও স্বাভাবিক আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।
প্রধানমন্ত্রী আরোও বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রতিটি অভিযোগ যথাযথ ভাবে তদন্ত করে অভিযোগের গুরুত্ব অনুসারে চাকুরী হতে বরখাস্তসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













