বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পেশাজীবীদের সঙ্গে খালেদার ইফতার

প্রতি বছরের মতো এবারো পেশাজীবীদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রবিবার বসুন্ধরা কনভেনশন সেন্টারের ‘নবরাত্রি হলে’ পেশাজীবীদের সম্মানে বিভিন্ন পত্রিকার সম্পাদক, সিনিয়র আইনজীবী, ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন পেশার নেতারা অংশ নেন।

ইফতারে জাতীয়তাবাদী দলের সমর্থিত পেশাজীবী ব্যক্তিবর্গের বাইরে সাবেক সেনা প্রধান লে. জেনারেল আতিকুর রহমান, সাবেক আইজিপি আজিজুল হক, বিজেএমই‘র সহ-সভাপতি মো. হাসান খান, সম্পাদক সৈয়দ কামালউদ্দিন প্রমূখ অংশ নেন।

ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন আমন্ত্রিত অতিথিদের টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে ‍কুশল বিনিময় করেন।

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আবদুল হালিম, সম্পাদক আবুল আসাদ, রিয়াজ উদ্দিন আহমেদ, মাহমুদুর রহমান, আলমগীর মহিউদ্দিন, ড. রেজোয়ান সিদ্দিকী, আনিস আলমগীর, মোস্তফা কামালসহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে মূল টেবিলে ইফতার করেন বিএনপি চেয়ারপারসন।

শিক্ষাবিদদের মধ্যে অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক আবদুল মোবিন, অধ্যাপক গোলাম রাব্বানী, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আফম ইউসুফ হায়দার, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক তাহমিনা আখতার টফি, অধ্যাপক সামসুল আলম, অধ্যাপক শরিফউদ্দিন, অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক মাফরুহি সাত্তার, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ইসরাফিল প্রামাণিক রতন, ড. দেবাশীষ, কবি মাহমুদ শফিক, ছড়াকার আবু সালেহ, চলচিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, চিত্র নায়ক আশরাফউদ্দিন উজ্জ্বল প্রমূখ ইফতারে ছিলেন।

জাতীয় দৈনিক ও সংবাদ সংস্থার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে মাহফুল হক, মাহফুজউল্লাহ, এম এ আজিজ, খায়রুজ্জামান মুকুল, আব্দুস শহীদ, সৈয়দ আবদাল আহমেদ, মাইনুল ইসলাম, কাদের গনি চৌধুরী, এনাম আবেদীন, লোটন একরাম, রাশেদুল হক, আলী মাহমুদ, জাহেদ চৌধুরী, লুৎফর রহমান হিমেল, ইলেক্ট্রনিক মিডিয়ার আবদুল হাই সিদ্দিকী প্রমুখ।

পেশাজীবীদের নেতাদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক রুহুল আমিন গাজী, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আনহ আখতার হোসেইন, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের আনোয়ারুন্নবী, এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলমগীর, ঔষধ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এসএম শফিউজ্জামান, ডক্টরস অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমূখ ছিলেন।

ব্যবসায়ী নেতাদের এফবিসিসিআইয়ের সালাহউদ্দিন মো. আলমগীর, আবু মোতালেব বিজেএমইএ‘র মেজবাহউদ্দিন আলী, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, সাহাদাত হোসেন সেলিম প্রমূখ নেতারা ইফতারে অংশ নেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, গিয়াস কাদের চৌধুরী, আবদুল কাইয়ুম, আবদুস সালাম, কবীর মুরাদ, অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, তাবিথ আউয়াল, রুমিন ফারহানা, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহ কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদরা ছিলেন এই ইফতারে।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী