শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পেয়ারা পাতা চুলপড়া কমায়!

চুলের যত্নে অনেক উপাদান ব্যবহার করলেও পেয়ারা পাতার ব্যবহার আপনার কাছে নতুন ও বিস্ময়কর মনে হতে পারে। কিন্তু রূপ বিশেষজ্ঞদের মতে, দেশি এই ফল শরীর ও চুলের জন্য যেমন উপকারী তেমনি তার পাতাও উপকারী। পেয়ারা ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘বি’ যা চুলের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে। আর তাই এই গাছের পাতা নিয়মিত চুলের যত্নে ব্যবহার করলে চুলপড়া রোধ করা সম্ভব।

সাধারণত চুলপড়া রোধে বাজারের রাসায়নিক দ্রব্য মিশ্রিত হেয়ার প্রোডাক্ট ব্যবহারের চেয়ে প্রাকৃতিক এই উপাদান ব্যবহার করে অনেক উপকার পাবেন। তাই চুলের যত্নে কীভাবে পেয়ারা পাতা ব্যবহার করবেন এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউটি সাইট ‘স্টাইল ক্রেজ ডটকম’-এ। চলুন জেনে নেওয়া যাক এই সহজ উপায়টি।

যা যা লাগবে

পেয়ারা পাতা ১০-১৫টি ও পানি এক লিটার।

যেভাবে ব্যবহার করবেন

একটি পাত্রে পেয়ারা পাতা ধুয়ে নিন। এরপর এক লিটার পানিতে ১৫-২০ মিনিট সেদ্ধ করুন। সাধারণ তাপমাত্রায় ঠান্ডা করে পাতা থেকে পানি আলাদা করে নিন। এবার হাতের আঙুল দিয়ে এই পানি চুলের গোড়ায় লাগান। কিছু সময় ধরে ম্যাসাজ করুন। শেষে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত এই রস ব্যবহারে চুলের গোড়া শক্ত হওয়ার পাশাপাশি চুলপড়া রোধ হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?