পোশাক কারখানার ব্যবস্থাপকসহ ২ লাশ উদ্ধার


গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে একই দিনে পোশাক কারখানার ব্যবস্থাপক ও এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রোববার সকালে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় সরকার নিট কম্পোজিট কারখানার ভেতর থেকে শফিকুল ইসলাম এবং ভাতারিয়া এলাকার ভাড়া বাসা থেকে শ্রমিক সাগর মিয়ার লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম সরকার নিট কম্পোজিট কারখানার ব্যবস্থাপক ছিলেন।
পুলিশ জানায়, রোববার সকালে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় সরকার নিট কম্পোজিট কারখানার ভেতরে শফিকুল ইসলামের ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছে কালিয়াকৈর থানা পুলিশ।
অন্যদিকে, ভাতারিয়া এলাকার ভাড়া বাসা থেকে সাগর মিয়া নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর এলাকায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













