রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পোশাক কারখানা দ্বিতীয় দিনের মতো বন্ধ, কঠোর নিরাপত্তা

বিজিএমইএর ঘোষণায় আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া এলাকার ৫৯টি পোশাক কারখানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।

বর্তমানে জামগড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বন্ধ কারখানাগুলোর সামনে শ্রমিকরা জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে তারা বাড়ি ফিরে যান।

এদিকে আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে পাঁচ শ্রমিকনেতাকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন তৃণমূল গার্মেন্টসের আশুলিয়া শাখার সভাপতি শামীম আহম্মেদ, স্বাধীন বাংলা গার্মেন্টস ফেডারেশনের আশুলিয়া শাখার সভাপতি আল-কামরান ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন এবং শ্রমিক ফ্রন্টের আশুলিয়া শাখার সভাপতি সৌমিত্র।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।’

এ ছাড়া ভোর ৫টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিক আন্দোলনের সপক্ষে লিফলেট বিতরণের সময় বাদশা নামে এক যুবককে আটক করেছে আশুলিয়া থানার পুলিশ। তবে থানা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে র‌্যাব ও পুলিশ টহল দিচ্ছে।

অন্যদিকে আশুলিয়া ডিইপিজেড ও সাভার এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা সুষ্ঠুভাবে কাজ করছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ