পৌরসভায় ব্যালট পেপার পাঠানো শুরু


পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে ঢাকার বাইরে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে ছাপানো ব্যালট পেপার পাঠানো শুরু হয়।
এদিন পাঁচ বিভাগের ৩১ জেলায় এসব ব্যালট পেপার পাঠানো হয়। আগামীকাল শনিবার বাকি জেলার পৌরসভাগুলোয় ব্যালট পেপার পাঠানো হবে। পৌর নির্বাচন উপলক্ষে প্রায় আড়াই কোটি ব্যালট পেপার ছাপানো হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে ২৩৪টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













