পৌর নির্বাচনে পরাজয় হবে আওয়ামী লীগের: ফখরুল
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় হলে পরাজয় হবে আওয়ামী লীগের-এমন মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও পৌরসভার ৫নং ওয়ার্ডের হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।
পৌরসভা নির্বাচনে আবারও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় হলে পরাজয় হবে আওয়ামী লীগের। এ নির্বাচনেই আওয়ামী লীগ সরকারের ভবিষ্যৎ নির্ভর করছে।’
তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশন সরকারের ইশারায় চলছে। সরকার যা বলছে তাই করছে কমিশন।’
ফখরুল বলেন, ‘নির্বাচনে আমরা সেনাবাহিনী চেয়েছিলাম। কিন্তু তারা তা করেনি। তারা নির্বাচন করবে র্যাব, বিজিবি ও পুলিশ দিয়ে। যারা আমাদের অত্যাচার করেছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই জালেম সরকারকে উৎখাত করতে হবে। তাহলেই সরকার বাধ্য হবে নিরপেক্ষ নির্বাচন দিতে।’
পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয় হলেই পরাজয় ঘটবে আওয়ামী লীগের। এজন্য সবাইকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













