পৌর নির্বাচনে ভোট চেয়ে বিএনপির টেলিভিশন বিজ্ঞাপন
দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে বিভিন্ন বেসরকারি টেলিভিশনে বিজ্ঞাপন হিসেবে স্বল্প সময়ের জন্য প্রচারে অংশ নেবেন খালেদা জিয়া। বিএনপি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসনের এ বক্তব্য রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ও দুঃশাসন থেকে মুক্তি পেতে আসন্ন পৌর নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মাঠপর্যায়ে বার্তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নির্বাচনী পৌরসভাগুলোতে বুধবার এ চিঠি পৌঁছে দেয়া হয়েছে। ২৩৪ পৌরসভার জন্য ৫০ হাজার চিঠি লিফলেট আকারে বিলি করা হবে। চিঠিতে জিয়া পরিবারসহ দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে নানা হয়রানিমূলক মামলা ও নির্যাতন, আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি, গণতন্ত্র অনুপস্থিত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













