শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘পৌর নির্বাচন প্রচারণার বিধিমালা হাস্যকর’

পৌর নির্বাচনে দলীয় মন্ত্রী-এমপিদের প্রচার সুযোগ না রেখে নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালা হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ সোমবার বেলা ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ ও মানববন্ধনে প্রধানঅতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “ভারত-বৃটেনের নির্বাচনেও দলীয় প্রতীক এবং মনোনয়ন নিয়েই হয়। সেখানে দলের প্রধানথেকে শুরু করে নেতারা প্রচারণা চালানোর সুযোগ পান। অথচ সামনে অনুষ্ঠিত হতে যাওয়া পৌর নির্বাচনে দলেরমন্ত্রী-এমপিরা প্রচারণার সুযোগ পাবেন না। তারা কোন প্রচারণায় অংশ নিতে পারবেন না। এটা হাস্যকর ও উদ্ভটমতিষ্কপ্রসূত।”

“নির্বাচন কমিশনের এই বিধিমালা সংশোধন হওয়া প্রয়োজন। এটা সংশোধনের জন্য এরই মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আবেদন জানানো হয়েছে। নির্বাচন দলীয় প্রতীক ও মনোনয়নে হলেও এই আচরণবিধি কোনভাবেই গ্রহণযোগ্য নয়”- বলেও দাবি করেন তিনি।

আইএস নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, দেশি-বিদেশি চক্র হাসিনাকে গোদি থেকে সরাতে আইএস নিয়ে দুয়ো তুলছে। দেশের অগ্রযাত্রা প্রতিহত করতে একের পর এক নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে। যেমনটা হয়েছিলো- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে।

তিনি আরো বলেন, “এসব ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। সজাগ থেকে ষড়যন্ত্র পরাভূত করে দেশ এগিয়ে নিতে হবে। কারণ সুযোগ পেলেই নতুন ষড়যন্ত্রে মেতে উঠবে খালেদা জিয়া, জামায়াত চক্র।

আইএস’র নামে দেশি-বিদেশি হত্যাকাণ্ড, হামলা ও হুমকিদাতাদের বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ। সংগঠনের সদস্য জাকির আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কমিশনার হাসিবুর রহমান, যুবলীগ নেতা বদিউল আলম প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ