‘প্রকাশক ও ব্লগার হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা হবে’


আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রকাশক হত্যা ও ব্লগারদের ওপর হামলার সঙ্গে যারা জড়িত, তদন্ত করে তাদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ‘গতকালের (শনিবার) ঘটনায় আমি খুবই মর্মাহত। দুঃখ প্রকাশ করার ভাষা আমার নেই।’
রোববার সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজদের এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
শনিবার প্রকাশক দীপন হত্যা ও বিভিন্ন সময়ে ব্লগারদের ওপর হামলা ও হত্যার ঘটনাকে তিনি ‘চোরাগোপ্তা হামলা’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, ‘আমি শনিবারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা এ হত্যার বিচার দ্রুত বিচার সম্পন্ন করব।’
আইনমন্ত্রী এ ঘটনায় দ্রুত অভিযোগপত্র দেওয়ার বিষয়েও বলেছেন। হত্যাকারীদের বিচার যেন তাড়াতাড়ি করা হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
‘বিচার চাই না’, দীপনের বাবার এমন মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘দীপনের বাবার কথা আবেগপূর্ণ এবং বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি এটিও বিচার করতে হবে যে, এ ঘটনা চোরাগোপ্তা হামলা। রহস্য উৎঘাটনে সময় দিতে হবে। অভিজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন করে দ্রুত তদন্ত করা হবে।’
কর্মশালায় বিচারপতি খোন্দকার মুসা খালেদ সভাপতিত্ব করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













