সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রকাশ্যে তরুণীর জামা ছিঁড়ে দিলেন এমপির ভাতিজা

রাস্তায় প্রকাশ্যে এক তরুণীর জামা ছিঁড়ে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা। এমনটাই অভিযোগ উঠেছে ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সংসদ সদস্য জাহিদ বেগের ভাতিজা শাদাব বেগের বিরুদ্ধে। আর সেই বিষয়টি এখন রাজনীতিতেও গড়িয়েছে।

জানা গেছে, আজ সোমবার সকালে এক তরুণী যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখনই তার পিছু ধাওয়া করে জাহিদ বেগের ভাতিজা শাদাব বেগ। ওই তরুণীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করতে থাকে শাদাব। এ সময় তার পাশ কাটিয়ে চলে যেতে চাইলে, ওই বকাটে তরুণীর পোশাক ছিঁড়ে দেয়।

শুধু তাই নয়, উল্টো হুমকি দিয়ে তরুণীকে শাদাব বলে, কোথাও অভিযোগ করলে তার পরিণাম আরো খারাপ হবে। এরপরই স্থানীয় ভদোহী থানায় গিয়ে শাদাবের বিরুদ্ধে এ ঘটনায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

যদিও সমাজবাদী পার্টির সংসদ সদস্য জাহিদ বেগ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শাদাবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এছাড়া তারা একসঙ্গেও থাকেন না।

এদিকে বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিয়েছে দেশটির ক্ষমতাসীন বিজেপি। দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দু’দিনের মধ্যে অভিযুক্ত শাদাবকে গ্রেপ্তার করা না হলে সংসদ সদস্য জাহিদের বাড়ি ঘেরাও করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প