‘প্রকৌশলীরা দুর্নীতি করেন লোভের কারণে’


দুর্নীতি আমাদের সব ক্ষেত্রে গ্রাস করেছে। কিছু মানুষ অভাবের কারণে দুর্নীতি করলেও প্রকৌশলীরা দুর্নীতি করেন লোভের কারণে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। আজ শুক্রবার বুয়েট অডিটরিয়ামে ড. এম এ রশীদ স্মারক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সভ্যতার শুরু থেকেই কোনো না কোনো রূপে প্রকৌশল চর্চার শুরু হয়েছে। চাকা আবিস্কারের মাধ্যমে সভ্যতার যাত্রা শুরু হয়েছে। এক চাকাই সভ্যতাকে অপরিসীম অগ্রগতি দান করেছেন।
একসময় ইঞ্জিনিয়ার মানে ছিল ইঞ্জিনের চালক। তাও সামরিক ইঞ্জিনের চালক। আর ইঞ্জিনিয়ারিং মানে ছিল সামরিক যন্ত্রকৌশল। সামরিক প্রকৌশল এখনো নানা মারণাস্ত্র তৈরি করছে।
কিন্তু এসব ক্ষতিকর অস্ত্র যারা তৈরি করছেন পরবর্তীতে তাদের অপরাধ বোধ স্বীকার করাই ওই প্রকৌশলীর সামাজিক দায়িত্ব বোধ বলে মনে করেন তিনি।
কিন্তু আজ আর ইঞ্জিনিয়ারের সেই সংজ্ঞা নেই। প্রাচীন সভ্যতার নিদর্শন পিরামিড, চীনের প্রাচীর, প্যারিসের ব্যাবিলনীয় যারা তৈরি করেছেন তাদের সঙ্গে সামরিক প্রকৌশলের কোনো সম্পর্ক ছিল না। ভালো সঙ্গে মন্দের যে পার্থক্য তা প্রকৌশলীদেরই ধরিয়ে দিতে হবে। প্রকৌশলগত যেসব নীতিমালা আছে তা জনগণকে আরও বেশি করে জানিয়ে দিতে হবে।
বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা একরামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বুয়েটের সাবেক উপাচার্য এমিরিটাস অধ্যাপক ড. ইকবাল মাহমুদ, অধ্যাপক ড. এম এ মতিন ও অধ্যাপক ড. এম এ রউফ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













