শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রচণ্ড শীতে বিপর্যস্ত নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি

প্রচণ্ড ঠান্ডায় নিউ ইর্য়কে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্মরণকালের ভয়াবহ তুষারঝড়ের রেশ কাটতে না কাটতে ভয়ঙ্কর শীতের কবলে নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি স্টেট।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, রোববার তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি ফারেনহাইটস পর্যন্ত ছিল। দুই দশকের রেকর্ড ইতিমধ্যেই চুরমার। দুশ্চিন্তা বাড়িয়ে নিউ ইর্য়কে আবহাওয়া দফতর জানিয়েছে, তাই নতুন সতর্ক বার্তা জারি করা হয়েছে নিউ ইয়র্কে। ১৯১৬ সালের এই রেকর্ড নিম্ন তাপমাত্রার শঙ্কাকে আমলে নিয়ে, পারতপক্ষে ঘর থেকে বাইরে না আসতে সিটির অধিবাসীকে সতর্ক করেছেন মেয়র বিল ডি ব্লাজিও। পরিস্থিতি মোকাবেলায় শুক্রবার এক জরুরি সংবাদ সম্মেলনে এই আহবান জানান সিটি মেয়র।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়া নতুন কিছু নয় যুক্তরাষ্ট্রে, কিন্তু এর সঙ্গে যখন প্রবল বাতাস যোগ হয় তখন তা অসহনীয় হয়ে ওঠে। সে রকম একটি অসহনীয় ঠাণ্ডার ব্যাপারে আমি নিউ ইয়র্কবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

নিউ ইয়র্ক আবহাওয়া বার্তা বিভাগগুলো জানায়, গত শনিবার মধ্যরাত থেকে রোববার বিকাল পর্যন্ত ছিল এই প্রচণ্ড ঠাণ্ডা। ‘এক্যুয়া ওয়েদার’ কর্তৃপক্ষ ধারণা করছে, এই ঠাণ্ডার মাত্রা অন্যতম রেকর্ড স্থাপন করতে পারে নিউ ইয়র্কসহ পার্শবর্তী ট্রাইস্টেট এলাকায়। সিটি মেয়র বলছেন এটা ২ থেকে ০ (শূন্য) ডিগ্রি ফারেনহাইটসেও নেমে যাতে পারে। রোববার সকালে ছিল সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি ফারেনহাইটস। সোমবার থেকে তাপমাত্রা নরমাল হয়ে যাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প