প্রতিটি ফেরি ঘাট সিসি টিভির আওতায় আনা হচ্ছে


দেশের প্রতিটি ফেরিঘাট সিসি টিভির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর মাধ্যমে পর্যালোচনা করা হবে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কি না।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে চাঁদা ও হয়রানি বন্ধের এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিভিন্ন সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে চাঁদাবাজির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আগের তুলনায় চাঁদা নেওয়ার পরিমাণ কমেছে। তবে তা এখনো অব্যাহত রয়েছে। যারা চাঁদা আদায়ের সঙ্গে জড়িত তাদের একটি লিস্ট (তালিকা) গোয়েন্দা সংস্থা করেছে। লিস্ট অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের সতর্ক করা হবে। সতর্ক না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, দেশের প্রতিটি পৌরসভায় টোল আদায়ের পরিমাণ মন্ত্রণালয় নির্ধারণ করে দেবে। এর অতিরিক্ত টোল আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













