রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রতিদিন পানিতে ডুবে ৪১ শিশুর মৃত্যু

দেশে প্রতি বছর ১৫ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। এ হিসাবে প্রতিদিন ৪১ শিশু পানিতে ডুবে মৃত্যু হয়। তবে সচেতন হলে এর মধ্যে ৯ হাজার শিশুকে বাঁচানো সম্ভব, যাদের বয়স ১ থেকে ৪ বৎসর।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেল সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন রিসার্স বাংলাদেশ (CIPRB) কর্তৃক বাস্তবায়িত সলিড (সেভিং অব লাইভস ফ্রম ড্রাইনিং) প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সেমিনারে এ তথ্য প্রকাশ করা হয়।

জানানো হয়, বিশ্বে প্রতি বছর ৩ লাখ ৭২ হাজার শিশুর পানিতে ডুবে মারা যায়। এ ধরনের মৃত্যুর ৯০ শতাংশের বেশি ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশে। বাংলাদেশে প্রতি বছর এ সংখ্যা ১৫ হাজার। যাদের মধ্যে ৯ হাজার শিশুর বয়স ১ থেকে ৪ বছর।

সেমিনারে বলা হয়, পরীক্ষামূলকভাবে পরিচালিত আঁচল কার্যক্রম গুরুত্বের সঙ্গে সারাদেশে বাস্তবায়ন করে ১ থেকে ৪ বছরের ওই ৯ হাজার শিশুর জীবন বাঁচানো এখনই সময়। সরকার, দাতা সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানসহ এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সিআইপিআরবি’র পরিচালক ডা. আমিনুর রহমান। এছাড়া জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ওলা কুনলে অ্যালোঙ্গে, সিআইপিআরবি’র সিনিয়র পরিচালক সামস এল আরেফিন, সুমনা শারমিন সালাম সেমিনারে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

এছাড়া সেমিনারে অন্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিহালক অধ্যাপক এইচ এম এনায়েত হুসাইন, সিআইপিআরবি’র নির্বাহী পরিচালক অধ্যাপক এ কে এম ফজলুর রহমান, সিআইপিআরবি’র পরিচালক ডা. আমিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সলিড প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ৭টি উপজেলায় ৭৫ হাজারের বেশি শিশুকে আঁচল (শিশু দিবাযত্ন কেন্দ্র) এবং প্লে-পেন এ রাখা হয়। এসব শিশুর বয়স ৯ থেকে ৩৬ মাস।

গবেষণায় দেখা গেছে, যেসব শিশু আঁচল কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের মধ্যে পানিতে ডুবে মৃত্যুর সম্ভাবনা ৮০ শতাংশ কমে যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে