প্রতিমন্ত্রী রাঙ্গা ‘সাধের লাউ, বানাইলো…’ গেয়ে মঞ্চ মাতালেন (ভিডিও)
সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, লাউ দি বানাইলাম ডুগডুগি… এমভি সুন্দরবন ১০ লঞ্চ থেকে ভেসে আসছে হর্ষধ্বনিতে এই গান। যে কেউ মনে করবেন একজন কণ্ঠশিল্পী গান গাইছেন। আসলে তা নয় এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা কণ্ঠে ভেসে আসছে এই গান। আর সেই সুর ছড়িয়ে পড়েছে জাহাজের কেবিন থেকে ডেকে। সবাই মেতে উঠেছেন আনন্দে। প্রতিমন্ত্রীর সাথে কণ্ঠ মেলাচ্ছেন।
গত শুক্রবার রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার ফ্যামিলি ডে ছিল। আয়োজন করা হয় নৌবিহারের। এমভি সুন্দরবন ১২ লঞ্চ ভাড়া করে চাঁদপুরের নিকট ঘুরে আসা হয়। সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত ছিল নকশী কাঁথা ব্যান্ড। লিড ভোকালিস্ট সাজেদ ফাতেমী গান গাওয়ার সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা প্রতিমন্ত্রী রাঙ্গা অনেকের অনুরোধে চলে আসেন। সেখানেই পরিবেশন কররেন ‘সাধের লাউ। ‘
https://youtu.be/cNRFvOjpNqk
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













