‘প্রত্যেকটি গুম-হত্যার সময়মতো বিচার হবে’


সময়মতো প্রত্যেকটি গুম, হত্যা ও দুর্নীতির বিচার হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘দেশ নারী-পুরুষ হত্যার অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকার ধোঁকাবাজি, মিথ্যাচার করে ক্ষমতায় টিকে আছে। আমরা অবিলম্বে সরকারকে আহ্বান জানাবো গণহত্যা এবং হত্যা বন্ধ করুন।’
০৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে ছাত্রলীগ নেতা কর্তৃক প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার প্রতিবাদে এ কর্মসূচীর আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদেও সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিএনপির স্থাীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মহিলা দলের নেত্রী, শাম্মী আখতার, পেয়ারা মোস্তফা, নূরজাহান ইয়াসমিন, রাজিয়া আলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বও চন্দ্র রায় বলেন, দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেতা মহিলা, স্পিকার মহিলা, তারপরও নারী হত্যা যেন দেশে রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। কিন্তু পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী বা আইনশৃঙ্খলাবাহিনী কি করছে। তাদের কাজ কী শুধু সরকারি লোকজনকে আর বিরোধী রাজনৈতিক লোকজনকে পাহাড়া দেয়া?
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













