রবিবার, জুলাই ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম হবে : প্রধানমন্ত্রী

শিক্ষার্থীরা যাতে বিপথে না যায় সেজন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপর মনোযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেজন্যই দেশের প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিশুদের শারীরিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন। আমরা সেজন্যই প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছি। যাতে শিশুদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়। এতে তাদের মধ্যে আর বিপথে যাওয়ার মানসিকতা থাকবে না।’

পুরস্কার প্রদানের আগে প্রধানমন্ত্রী মেয়েদের ফাইনাল খেলা ও শারীরিক কসরত উপভোগ করেন। ক্ষুদে শিক্ষার্থীদের খেলার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদের তুলে ধরার সুযোগ পাচ্ছে। এমনকি শুধু দেশে নয়, দেশের বাইরেও তারা সুনাম অর্জন করেছে। সত্যি তাদের খেলা সবাই উপভোগ করেছে। আমার কাছে মনে হয়েছে, ছোট্ট সোনামণিদের এই নৈপুণ্য অনেক ক্ষেত্রে বড়দেরও ছাড়িয়ে গেছে।’

এ সময় উপস্থিত ছিলেন― প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী মো. সালাহউদ্দিনসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে