বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অতিরিক্ত ১৫ মিনিট আকাশে উড়তে বাধ্য হয়ঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দোষী সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, হাঙ্গেরি যাওয়ার পথে বিমানটি অতিরিক্ত ১৫ মিনিট আকাশে উড়তে বাধ্য হয়।

বৃহস্পতিবার দুপুরে সাভারের গণবিশ্ববিদ্যালয় আয়োজিত কিউবার বিপ্লবী ও প্রয়াত সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিমানে ত্রুটির ঘটনায় বেসরকারি বিমান কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শেষ করেছে। এখন চুড়ান্ত ফলাফল পেলেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া হাঙ্গেরি যাওয়ার পথে বিমানে যান্ত্রিক ত্রুটি ও ৪ ঘন্টা বিলম্ব হওয়ার কারণ জানতে চেয়ে ৭ কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান রাশেদ খান মেনন।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ৩০ মিনিট অতিরিক্ত উড়তে বাধ্য হয়েছিল কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৩০ মিনিট নয়, প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি অতিরিক্ত প্রায় ১৫ মিনিট আকাশে উড়তে বাধ্য হয়েছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী