বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীকে শাড়ি, ওবায়দুল কাদেরকে লুঙ্গি উপহার দিলেন দিনমজুর রইজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শাড়ি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে লুঙ্গি উপহার দিয়েছেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের দিনমজুর রইজ পাগলা (৫৫)।

শুক্রবার ওবায়দুল কাদের উত্তরবঙ্গে রাজনৈতিক সফর উপলক্ষে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ সড়কের কড্ডার মোড়ে এলাকায় পথসভা করার সময় তার হাতে এ উপহার তুলে দেন তিনি।

জানা যায়, দিনমজুর রইজ পাগলা নানা অভাব অনটনের মধ্যদিয়ে একমাসের আয়ের জমানো টাকা দিয়ে প্রধানমন্ত্রীর জন্য একটি তাঁতের শাড়ি ও ওবায়দুল কাদেরের জন্য একটি লুঙ্গি কিনে ৩ মাস আগলে রেখেছিলেন। তিনি নিজেও তাঁতের কাজ করেন। রইজ পাগলা ৮ সদস্যের পরিবারে কোনো রকমে চলে তার সংসার। ছেলে, মেয়ে, পুত্রবধূ, স্ত্রী সবাই তাঁত শ্রমিক।

এদিকে এনায়েতপুরের বিখ্যাত শাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক আফজাল হোসেন লাভলুর কারখানা থেকে শাড়িটি কিনেছেন রইজ পাগলা। আধুনিক নতুন নকশার সবচেয়ে ভালো শাড়িটিই পছন্দ করেছেন তিনি। কিন্তু এতো দামের শাড়ি দিয়ে কী করবেন এমন প্রশ্ন আফজাল হোসেন লাভলুর। তখন তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো দলের সভাপতি নির্বাচিত হয়েছেন বলে তাকে দেওয়ার জন্য শাড়ি কিনতে এসেছেন। একথা শুনে ওই তাঁত মালিক হতভাগ। প্রধানমস্ত্রীর প্রতি ভালোবাসা দেখে ৫ হাজার টাকার শাড়ি ২ হাজার টাকায় দিয়ে দেন।

এ বিষয়ে তাঁত মালিক আফজাল হোসেন লাভলু জানান, রইজ পাগলার এমন ভালোবাসার বিষয়টি আমাকে অবাক করেছে। বিনামূল্যে শাড়ি দিতে চেয়েছিলাম কিন্তু সে নেয়নি। এ সময় তিনি জানান আমার কষ্টে জমানো টাকা দিয়ে যদি শাড়ি উপহার দিতে না পারি তাহলে আমি আত্মতৃপ্তি পাবো না। তাই টাকা নিতেই হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস জানান, রইজ পাগলা শাড়ি ও লুঙ্গির উপহার দিবে আমাকে বলেন। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অবহিত করলে তিনি রাজি হন। অনুষ্ঠান শেষে উপহারটা নিয়ে রইজ পাগলাকে ধন্যবাদ দেন ওবায়দুল কাদের।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত