প্রধানমন্ত্রীরকে খালেদা জিয়ার বৈশাখী শুভেচ্ছা
প্রতি বছরের ন্যায় এবারও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়।
বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন ও মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা।
আসাদুল করিম শাহীন বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা এ শুভেচ্ছা বার্তা ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছি।’
আওয়ামী লীগের পক্ষে দলটির দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন বলেও জানান শাহীন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













